ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২ লাখের বেশি ভোটে বিজয়ী ধানের শীষ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ পর্যন্ত ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৩টির ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

