সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লুঙ্গি ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকাসেন্টমার্টিনে বিদ্যুতের প্রতি ইউনিট ৭৬ টাকা, মামলার ঘোষণাএবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরাতেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকারপাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুরনোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসঅসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্টকয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প, দাবি রাজনৈতিক ভাষ্যকারেরযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহাররায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি
বিজ্ঞাপন

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইতালি: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইতালি: রাষ্ট্রদূত

অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ইতালি আরও কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেছেন, মৃত্যুঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে প্রবেশের পরিবর্তে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করতে চায় তার দেশ। এ ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদারীপুরের মোস্তফাপুরে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন, মানব পাচার, অভিবাসী চোরাচালান ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মাদারীপুর ও শরীয়তপুরের ৬১ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বিদেশে যাওয়াই জীবনে সফল হওয়ার একমাত্র পথ নয়। দেশে থেকেও সম্মানজনক জীবন গড়ার সুযোগ রয়েছে। তাই এ বিষয়গুলোও মানুষের সামনে তুলে ধরতে হবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের ওপর নির্ভর না করে সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...