সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধআন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যুইংল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে বড় পরিবর্তনএনসিপির ক্রীড়া অঙ্গনে নতুন সংগঠন ‘এনএসএ’, আহ্বায়ক ফাহিমগণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধানসিরাজদিখানে বাবা-কন্যা হত্যা মামলায় সোহরাব বেপারী ৩ দিনের রিমান্ডেযাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতদুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তারচাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানাবড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
বিজ্ঞাপন

আ.লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা করছে না জামায়াত: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
আ.লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা করছে না জামায়াত: রাশেদ খাঁন

আওয়ামী লীগের ভয়ে জামায়াত গোপালগঞ্জে পথসভা করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, এনসিপি নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা গোপালগঞ্জে লংমার্চ ও পথসভা করেছিল। যদিও সেখানে তারা কর্মসূচি ভালোভাবে পালন করতে পারেনি। পরবর্তী সময়ে সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের ঢাকায় ফিরতে হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের নেতারা দাবি করেন, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পান না। কিন্তু আওয়ামী লীগের ভয়ে যদি গোপালগঞ্জে পথসভা করতে না পারেন, তাহলে তাদের সেই দাবির যৌক্তিকতা কোথায়? তাদের যদি নীতি-নৈতিকতা থাকে, তাহলে গোপালগঞ্জে একটি পথসভা করে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। গোপালগঞ্জে পথসভা না করার মধ্য দিয়ে বোঝা যায়, জামায়াত এখনো আওয়ামী লীগকে ভয় পায়।

তিনি বলেন, খুলনা বিভাগের মানুষ আগামীকাল (শনিবার) জামায়াতকে লাল কার্ড দেখাবে। অন্যান্য বিভাগের তুলনায় খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ হবে সবচেয়ে দুর্বল।

এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথিত গোপন বৈঠকের প্রসঙ্গেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ওই বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে রয়েছে। জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের চেষ্টা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...