মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

আজ ওসি সোলাইমান হোসেন জানান, বৃহস্পতিবার করা একটি অপমৃত্যুর মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। নিহতের পরিবারের কেউ সারাদিন থানায় যোগাযোগ করেননি।
এদিকে নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বিশ্বাস জানান, বৃহস্পতিবার তাঁর আওতাধীন নৌ-পুলিশের কোনো ইউনিট হিজলার মেঘনা নদীতে অভিযান চালায়নি। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

