লুটপাটের ভিডিও ধারণ করতে গিয়ে মা-দুই ছেলে আহত, গ্রেপ্তার ৪

এজাহারে আরও বলা হয়, হামলার সময় বাদীর ভাই মুঠোফোনে ঘটনার দৃশ্য ধারণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বাধা দেন এবং মারধরের চেষ্টা করেন। বাধা দিতে গেলে বাদীর মা দিলয়ারা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে কোপানো হলে তাঁর কপালে গুরুতর জখম হয়। হামলায় অপর ভাইয়ের নাক ফেটে রক্তাক্ত জখম হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে মা ও দুই ছেলেকে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

