শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকাশরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশমিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দশক পর টেস্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকাভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীনিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসিতাহসিফ হত্যা মামলায় পাঁচ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশশিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যাস্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম
নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

মাসুদ আলম আরও বলেন, ‘সম্প্রতি সানির বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ড জেলা গোয়েন্দা শাখার হাতে এসেছে। অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা, সহযোগীদের পরিচয় এবং চক্রটির কার্যক্রম উদ্ঘাটনে তদন্ত চলছে।’

২০২৪ সালের আগস্টের পর চট্টগ্রাম নগর ও রাউজান উপজেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী ছোট সাজ্জাদ, রায়হান, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, বোরহান ও মোহাম্মদসহ কয়েকজনের নাম আলোচনায় আসে।

পুলিশের ভাষ্য, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এই গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক জোড়া খুনসহ ডজনের বেশি আলোচিত হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে। মোটা অঙ্কের চাঁদা দাবিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে হামলার অভিযোগও রয়েছে। ছোট সাজ্জাদ, ডেভিড ইমন ও মোহাম্মদসহ গ্যাংটির নিয়ন্ত্রকদের অনেকে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...