শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকাশরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশমিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দশক পর টেস্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকাভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীনিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসিতাহসিফ হত্যা মামলায় পাঁচ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশশিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যাস্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী
বিজ্ঞাপন

দেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
দেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসী শ্রমিকের মরদেহ তাদের নিজ বাড়ি নাটোরের নলডাঙ্গায় পৌঁছেছে। প্রিয়জনের মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত প্রবাসীদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাজুরা গ্রামের রাব্বানী আলীর ছেলে সাব্বির হোসেন এবং একই উপজেলার খোলাবাড়িয়া দীঘিরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামীম।

নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান, ভাগ্যের চাকা ঘোরাতে ঋণ-ধার করে, এমনকি জমিজমা বিক্রি করে সন্তানদের সৌদি আরবে পাঠিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া সেই মানুষগুলো ফিরছেন নিথর দেহে। স্বজনদের দীর্ঘশ্বাস আর কান্না ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...