রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরে

শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে খাল থেকে প্লাস্টিকের ড্রামে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানায়, অনৈতিক কর্মকাণ্ডের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

নিহত ঝিনুক আক্তার (২৬) গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার শাকিল মিয়ার মেয়ে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘলগ্রাম এলাকার আ. রশিদের ছেলে নূর ইসলাম ওরফে বাবু (৪৪), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঘমারা শিশুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সজল (৪৪), শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার আইবালীর ছেলে নূর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকার নায়েব আলী ভূঁইয়ার মেয়ে মাহাবুবা আক্তার ওরফে ফাতেমা (৪৪)।

পিবিআই জানায়, গত ২২ অক্টোবর সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় সেতুর নিচের খালে একটি বড় নীল প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে এক নারীর মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতসহ বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই। তদন্তের একপর্যায়ে নিহত নারীর পরিচয় শনাক্ত হয়।

এ ঘটনায় ২৩ অক্টোবর নিহতের ফুপু শিরিনা আক্তার বাদী হয়ে ঝিনুকের স্বামী সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই।

তদন্তে পাওয়া তথ্য, গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন আলামত বিশ্লেষণের ভিত্তিতে ২৯ অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘলগ্রাম থেকে নূর ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ঢাকার উত্তরখান এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়। পরে ১ নভেম্বর একই এলাকা থেকে নূর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা এবং মাহাবুবা আক্তার ওরফে ফাতেমাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পিবিআই।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ঝিনুক টঙ্গীর একটি পার্লারে কাজ করতেন। গত ২১ অক্টোবর দুপুরে মোবাইল ফোনে সজল ও নূর ইসলাম ওরফে বাবুর সঙ্গে যোগাযোগের পর তিনি ঢাকার উত্তরখানের কবিরশাহ মাজার এলাকায় যান। সেখান থেকে মাহাবুবা আক্তার ওরফে ফাতেমা এবং নূর মোহাম্মদ ওরফে বুশা তাকে দক্ষিণখানের মৌশাইর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...