মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, পুলিশের দুই মামলায় আসামি ১ হাজারপ্রথম দেখাতেই কেন মীরাকে জুতার ছবি তুলতে বলেছিলেন শহীদমৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তারওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাগরিক নিহতসংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিলসীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধমিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশনপাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতেবেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল
বিজ্ঞাপন

রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড থানাধীন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোস্তফা মনির চৌধুরী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাইশা চট্টগ্রাম জেলার মিরসরাই থানার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। চট্টগ্রাম মুখী লেইনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পাসের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...