মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, পুলিশের দুই মামলায় আসামি ১ হাজার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
আশুলিয়ায় পরিস্থিতি শান্ত, পুলিশের দুই মামলায় আসামি ১ হাজার

ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে গত চার দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

জানা যায়, এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কে শ্রমিকেরা টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...