মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার

গ্রেপ্তার মোহাম্মদ ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...