ডাকতে গিয়ে যাত্রী দেখলেন অটোরিকশাচালক মৃত

স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া মাসিমপুর মোড়ে ওই অটোরিকশাচালক গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান তিনি। পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান এবং তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শরিফুল ইসলাম নামের ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

