উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে রাখা হয়েছে। তাঁদের শিখন ঘাটতি পূরণ করা হবে। তদন্ত কমিটি নিয়ে শিক্ষার্থীদের আপত্তির বিষয়টি তিনি উপাচার্যকে জানাবেন। তিনি বলেন, ‘কোনো ধরনের অবিচার হতে দেব না। এখানে কারও হস্তক্ষেপের সুযোগ নেই।’
অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বলেন, গত ৭ অক্টোবর তাঁর ছেলেকে কয়েকজন শিক্ষার্থী মারধর করেন। এতে তাঁর ছেলে আহত হয়। এ ঘটনায় পরদিন তিনি বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দেওয়া হলে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর দাবি, পূর্ববিরোধের জেরে তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে ছেলেকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না তাঁরা।

