মহম্মদপুরে আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে ভাঙচুর-লুটপাট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম ও চন্নু বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় রাজনীতিতে নজরুল ইসলাম সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে চন্নু বিশ্বাস যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের সমর্থক বলে জানা গেছে।
পূর্ববিরোধের জেরে নজরুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

