মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিতদলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতারনভেম্বরের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস১৩ বছর ধরে প্রবাসে আয়ের সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা, ন্যায়বিচার দাবিসচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশসাভারে শ্রমিক বিক্ষোভে পুলিশের চার মামলা, আটক ১৪পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলোবাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়ালনারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়ীছাড়া ফারুকের পরিবার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়ীছাড়া ফারুকের পরিবার

ওমর ফারুকের স্ত্রী ফারহানা আক্তার স্মৃতি বলেন, ‘২০২৫ সালের শুরু থেকে রাতে আমাদের ঘরের উপর ইটপাটকেল মারতো। এরপর আমরা জানালা খুললে অশ্লীল ভাষায় গালমন্দ ও অঙ্গ ভঙ্গি দেখাতো। যার কারণে আমরা জানালা খুলতাম না। বিষয়টি আমার স্বামীকে জানানোর পর আমার স্বামী সমাজের লোকদের কাছে অভিযোগ করে। এরপরও কোনো প্রতিকার পাইনি। নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়ে চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখে আমরা কাজীরহাটে একটি ভাড়া বাসায় চলে যাই। গত কয়েক মাস ধরে সেখানেই আছি। গত সোমবার দিনের বেলা বাড়ীতে এসে দেখি ঘরের টিন কাটা এবং ঘরের অনেক জিনিসপত্র নেই।’

ওমর ফারুক বলেন, ‘আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি এলাকায় না থাকার সুযোগে আমার পরিবারকে এভাবে যন্ত্রণা দিচ্ছে। এগুলো কারা করছে সমাজের সবাই জানে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম ভাইসহ সমাজ কমিটিকে আবারও জানিয়েছি। উনারা আমার বাড়ীতে এসে সব দেখে গেছে। মাদকসেবীদের ভয়ে যদি বাড়ী ছাড়তে হয়, তবে সমাজ ও নেতাদের কাজ কি? আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...