বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টাহরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরানসীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযানইনানীতে ভাড়া বাসায় মিলল সি পার্লের স্পা কর্মীর ঝুলন্ত মরদেহশিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, যেতে পারবে যারাময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধসাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণাবসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যুডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিনকিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন ৬ বিদেশি নাগরিক

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন ৬ বিদেশি নাগরিক

বিপুল আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে করা সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন পাওয়া ছয়জন হলেন তাইওয়ানের নাগরিক ওয়েই ছিং ওয়েন এবং চীনের নাগরিক সু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, সু হাইয়াং, উ চিয়ানশিয়ং ও ঝাং ঝেমিং।

এদিকে কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত বিদেশি ছয় নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছায়নি। জামিন আদেশের কপি হাতে পাওয়ার পর আইনি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...