বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টাহরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরানসীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযানইনানীতে ভাড়া বাসায় মিলল সি পার্লের স্পা কর্মীর ঝুলন্ত মরদেহশিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, যেতে পারবে যারাময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধসাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণাবসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যুডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিনকিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন

খুলনায় ১০০ দিনে ২৪ খুন

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
খুলনায় ১০০ দিনে ২৪ খুন

গত ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হন সাতজন। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।

বিএনপি সংশ্লিষ্ট পাঁচ নেতাকর্মী গত ১০০ দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে সবশেষ গত রোববার নিহত হন তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

রূপসার নৈহাটিতে একটি ইটভাটায় ১১ অক্টোবর যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যা করা হয়। বিএনপিকর্মী আক্তার ঢালীকে তার বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় ৫ অক্টোবর। এর ১৫ দিন আগে আক্তার ঢালীর ছেলেকে জয় ঢালীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তেরখাদা ও বটিয়াঘাটায় পৃথক ঘটনায় গত ২৪ ও ২৭ অক্টোবর যুবদলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। দৌলতপুরের কল্পতরু মার্কেটে গত ১৬ মার্চ নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিকুল আনামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

খুলনা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মেসে চুরির অভিযোগে মারধরের পর ছাদ থেকে পড়ে নিহত হন ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (২৩)। গত ১৮ সেপ্টেম্বর রাতের এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ বলছে, গত ১০০ দিনে সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সদস্য চারজন। তারা হলেন জয় ঢালী, মামুন মীর, মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম ওরফে আলামিন (৩০)। শেষ দুজনের গুলিবিদ্ধ মরদেহ ২ নভেম্বর রূপসার আঠারোবেকি নদী থেকে উদ্ধার হয়।

মামুন মীর ১৮ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৩২ দিন চিকিৎসার পর ২১ সেপ্টেম্বর মারা যান। অপর শীর্ষ সন্ত্রাসী গ্রুপ পলাশ গ্রুপের সদস্য তুষারকে ২২ অক্টোবর হত্যা করা হয়। নগরীর পূর্ব বানিয়াখামারে গুলি করে হত্যা করা হয় তাকে।

গত ১০০ দিনের মধ্যে গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন অন্তত আটজন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ইকবাল মোল্লা, যুবদল নেতা রামিম বিশ্বাস, যুবদলের নেতা সোহেল শেখ ও যুবদলের সাবেক নেতা ওহিদুল ইসলাম বাদল।

গুলিবিদ্ধদের মধ্যে দৌলতপুরের মহিদুল ইসলাম, আশিকুজ্জামান জনি, টুটপাড়ার ধনঞ্জয় কুণ্ডু এবং সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী সালমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

গোয়েন্দা সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, খুলনা মহানগর ও জেলায় সম্প্রতি প্রকাশ্যে গুলিবর্ষণ ও সিরিজ হত্যাকাণ্ডের নেপথ্যে অন্তত নয়টি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর নাম বারবার সামনে এসেছে। এর একটি রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র নেতৃত্বাধীন শীর্ষ অপরাধী চক্র বি-কোম্পানি।

খুলনা সদর, লবণচরা ও হরিণটানা এলাকাজুড়ে বি-কোম্পানির প্রভাব রয়েছে। মূলত মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জের ধরে এলাকায় খুনোখুনিতে জড়িয়ে পড়ে এই গোষ্ঠীর সদস্যরা।

পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আশিক বাহিনী, নূর আজিম বাহিনী, টেনকি শাওন বাহিনী, আরমান বাহিনী, শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপের মতো অন্তত আরও আটটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রতিনিয়ত মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা।

চলতি বছর খুলনা থেকে মোট ৭৬টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর থেকে উদ্ধার করা হয় ৫০টি। আর জেলা পুলিশ উদ্ধার করেছে ২৬টি।

গোয়েন্দা সূত্র বলছে, খুলনায় সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আরও অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এগুলো উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চললেও গোলাগুলি ও প্রাণহানি থামছে না।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সংঘটিত ৭৫ হত্যাকাণ্ডের মধ্যে ৩৭ জনই খুন হয়েছেন নগরীতে। আর খুলনা জেলায় নিহত হয়েছেন ৩৮ জন। এই হিসাবে গত ১০ মাসের প্রায় এক-তৃতীয়াংশ হত্যাকাণ্ড ঘটেছে শেষ ১০০ দিনে। বেশির ভাগ হত্যার পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ সামনে এসেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘প্রতিটি ঘটনার পর পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কিছুদিন পর অপরাধীরা জামিনে বের হয়ে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ ছাড়া ভুক্তভোগীরা মামলা ও তথ্য দিয়ে ঠিকমতো সহযোগিতা না করায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...