অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২

অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রী শান্ত শীল (২৫) ও মিঠুন সূত্রধর (২৯)।
সারাদেশ থেকে আরও পড়ুন

