প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

বিলকিস আমিন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে হাবিবের উপস্থিতিতে জানাজা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী হাবিবকে মায়ের জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

