বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়াএআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন

‘তোদের অস্তিত্ব উল্টে ফেলব’, ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
‘তোদের অস্তিত্ব উল্টে ফেলব’, ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি

চট্টগ্রামের রাউজানে টেবিলের ওপর পিস্তল সাজিয়ে ভিডিও ধারণ করে প্রতিপক্ষকে হুমকি দেওয়ার একটি ঘটনা সামনে এসেছে। ২১ সেকেন্ডের এই ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর আটটি বিদেশি পিস্তল সাজিয়ে রাখা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, খেলা দেখছ কোথায়? প্রস্তুত থাক। নোয়াপাড়ায় তোদের অস্তিত্ব উল্টে ফেলব। তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট। ভিডিওতে ওই ব্যক্তিকে পিস্তলগুলোর ওপর আঙুল নাড়তেও দেখা যায়।

ভিডিওতে আরও বলতে শোনা যায়, মনে রেখ সময় থাকতে ভালো হয়ে যাও। সময় থাকতে তোরা ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। তোদের অবস্থা খুব খারাপ করে ফেলব বলে দিলাম। আমি তুফান।

ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী যুবকের নাম হৃদয় হোসেন শাওন ওরফে হৃদয় বুলেট। তিনি রাউজানের নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৩ সালের শেষ দিকের। দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে পুরোনো এই ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভিডিওটিতে সাত থেকে আটটি পিস্তল দেখা গেলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে কয়েকটি খেলনা পিস্তল এবং বাকিগুলো বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে এসব অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট করা নয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। কাপড়ের ওপর সারি করে রাখা পিস্তলের ওই ভিডিওটির সঙ্গে যুক্ত পোস্টে অস্ত্রগুলোকে অবৈধ ও থানা থেকে লুট করা বলে দাবি করা হয়। পাশাপাশি হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই এবং অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...