বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষকহামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়াএআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি
বিজ্ঞাপন

লুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
লুট করা স্বর্ণের ভাগভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র একটি পরিবহনে ওঠে। পরে মানিকগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমানকে বাস থেকে নামিয়ে হলিনগর গ্রামের নিখিল মাস্টারের মেহগনিবাগানে নিয়ে যায় তারা। সেখানে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে তাঁর কাছ থেকে ১৫০ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি। ওই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯০ লাখ টাকা। এ ঘটনায় মজিবর রহমান গত ৬ অক্টোবর মাগুরা সদর থানায় মামলা করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ছিনতাই করা স্বর্ণ নিজের কাছে রেখে দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন। কিন্তু স্বর্ণের ভাগ না পেয়ে শাকের হোসেন বারবার তাঁর কাছে নিজের অংশ বুঝিয়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিষয়টি নিয়ে বিরোধ বাড়তে থাকে। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের উদ্যোগ নেন। সেখানে শাকেরকে পাঁচ লাখ টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় মারুফকে। কিন্তু মারুফ ওই টাকা দিলেও তাতে সন্তুষ্ট হননি শাকের। তিনি বারবার স্বর্ণের ভাগ বুঝিয়ে দেওয়ার দাবি জানাতে থাকেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...