বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্ট্রাইকার বিশ্বনাথ, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমকসেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনীনারী সেজে প্রেম-ব্ল্যাকমেইল, প্রেমের অভিনয় করে প্রতারক ধরল পুলিশশিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন জবিউল্লাহরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময়ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারা
বিজ্ঞাপন

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট (গ্যাসের উপজাত) বহনকারী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। চুরি করা এই তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুত করা হতো।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রতনপুর গ্রামের ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে এ চুরির ঘটনা উদঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট চুরির বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে দেখা যায় এবং তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ ও দুটি বলভালভ। এছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকেরও সন্ধান মেলে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...