বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

রোনালদোকে সাময়িক নিষিদ্ধও করেছিল পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। যদিও দ্রুতই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে তাঁকে ফেরাতে কম চেষ্টা করেনি। তবে তিনি আর দেরি করেননি। আজ বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ইনস্টাগ্রামে পর্তুগালের তারকা ফুটবলার বলেন, ‘পর্তুগালের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি। তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল। পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে। আজ সেই জার্সি অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত একা নেওয়া যায় না।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

