শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারতরামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরাতিন বছর ধরে বেহাল কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি বিশ্বরোড সড়কনিজেও হয়েছেন স্বাবলম্বী, কর্মসংস্থান ব্যবস্থা করেছেন অনেকেরকুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপারআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: নাহিদ ইসলামধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবকগোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তারচুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুনযুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান
বিজ্ঞাপন

কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার

সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজারসহ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজে বাজারে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মিনতি রানীকে মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নদী পার হতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খালি ছবি তোলেন বাহে। দুই-তিন মাস ধরে এত কষ্ট করে নদী পারাপার হচ্ছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। ছেলেমেয়েদেরও অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা আর এই দুর্ভোগ সহ্য করতে পারছি না। দ্রুত সাঁকোটি মেরামত করা হোক।

স্থানীয় মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, এই পথ দিয়ে এলাকার হাজারো মানুষ নিয়মিত নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। এ ছাড়া এলাকার দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে।

বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় কখনো সাঁতরে, আবার কখনো জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে হয়। পারাপারের সময় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। তারা দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...