শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৭ পুরুষইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববারডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গানধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তাচাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরাপদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাগাড়, ১৫ হাজার টাকায় বিক্রিমানিক মিয়া অ্যাভিনিউতে গাইবে ৭ ব্যান্ডমুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজস্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্টনিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির
বিজ্ঞাপন

অবকাঠামো সংকটে ভোমরা বন্দর, পণ্য খালাসে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
অবকাঠামো সংকটে ভোমরা বন্দর, পণ্য খালাসে ভোগান্তি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউস ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ বন্দরের সুযোগ-সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। অবকাঠামোগত ঘাটতি, প্রয়োজনীয় জনবলের সংকট ও আধুনিক সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরে প্রবেশের পর পণ্যবাহী ট্রাক খালাস করতে কখনো এক থেকে দুই দিন পর্যন্ত সময় লাগছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, কাস্টমস হাউস ঘোষণার ফলে নিষিদ্ধ পণ্য ছাড়া বিভিন্ন ধরনের পণ্য আমদানির সুযোগ তৈরি হয়েছে। এতে ভোমরা স্থলবন্দর দিয়ে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হলেও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে পর্যাপ্ত স্ক্যানার, ওয়্যারহাউস, ওজনযন্ত্র ও আধুনিক ডিজিটাল সুবিধার অভাবে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে।

ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, আগে ট্রাক বন্দরে প্রবেশের পর দ্রুত পণ্য খালাস করা সম্ভব হতো। কিন্তু এখন কোনো কোনো ট্রাক এক থেকে দুই দিন আটকে থাকছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দিনের মধ্যেই পণ্য খালাস ও সরবরাহ করা সম্ভব হলে ব্যবসায়ীরা এ ধরনের লোকসান থেকে রক্ষা পেতেন।

ব্যবসায়ী আমির হামজা বলেন, কাস্টমস হাউস ঘোষণার ফলে নিষিদ্ধ পণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা না থাকায় ব্যবসায়ীরা এর সুফল পাচ্ছেন না। এসব সুবিধা নিশ্চিত করা গেলে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আরও বাড়বে।

এদিকে বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকেরাও কাজের সংকটে রয়েছেন। হ্যান্ডলিং সমিতির নেতা হযরত আলী বলেন, বন্দরের আশানুরূপ উন্নয়ন না হওয়ায় কাজের পরিমাণ কমেছে। এতে শ্রমিকদের আয় কমে গেছে। সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে তাঁদের।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...