শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আজকের রাশিফল: ঝগড়া মেটাতে গিয়ে বিপদে পড়বেন, মুখ সামলেফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫নতুন বছরের শুরুতে ঝলমলে চুল পেতে চান? এই নভেম্বর-ডিসেম্বরেই নিতে হবে বিশেষ প্রস্তুতিমিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলেশীতকালের ইবাদতের প্রস্তুতিএক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কাবগুড়ায় এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৭ পুরুষইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববারডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান
বিজ্ঞাপন

রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড় দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম
রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড় দিনাজপুরে

দিনাজপুরে ভোজনরসিকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রান্না করা গরুর মাংস। প্রতি শুক্রবার জেলা সদরের বিভিন্ন মোড়ে বসছে বাবুর্চিদের অস্থায়ী দোকান। সেখানে ডেগভর্তি রান্না করা গরুর মাংস নিয়ে হাজির হচ্ছেন তারা। কাঁচা ও রান্না করা গরুর মাংসের দাম প্রায় একই হওয়ায় এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। গরুর মাংসের পাশাপাশি কেজি দরে পাওয়া যাচ্ছে মুরগির রোস্ট ও পোলাও।

জানা গেছে, বছরখানেক আগে সেতাবগঞ্জে এক বাবুর্চি প্রতি শুক্রবার ৮০০ টাকা কেজি দরে রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করেন। তাকে দেখে দিনাজপুর জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করেন বাবুর্চিরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শহরের ছয় রাস্তার মোড়, স্টাফ কোয়ার্টার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রান্না করা খাবার নিয়ে দোকান সাজিয়ে বসেন বাবুর্চিরা। বাজারে কাঁচা মাংসের দাম ও রান্না করা মাংসের দাম প্রায় একই হওয়ায় এসব অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় জমছে। অনেককে আবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাংস কিনতেও দেখা যায়।

এসব দোকানে রান্না করা গরুর মাংসের কালাভুনা প্রতি কেজি ৮৫০ টাকা, মুরগির রোস্ট ৭০০ টাকা, জর্দা পোলাও ৪০০ টাকা এবং শাহী পোলাও ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টিকিয়া ও বড়া বিক্রি হচ্ছে প্রতিটি ১০ টাকায়।

বিরল উপজেলার তেঘরা গ্রাম থেকে দিনাজপুর শহরের ছয় রাস্তার মোড়ে রান্না করা খাবার কিনতে এসেছেন খায়রুল ইসলাম। তিনি বলেন, বাড়িতে রান্না করার মতো কেউ নেই। মানুষের মুখে শুনে এখানে এসেছি। এবার ভালো লাগলে পরবর্তী সময়ে আবারও আসব। আমি গরুর মাংস আর পোলাও নিয়েছি। কাঁচা মাংস কিনে রান্না করার খরচ আর রান্না করা মাংসের দাম প্রায় একই পড়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...