শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিটার আছে, সংযোগ নেই–৮ বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় গ্রামবাসীকর্মী নেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনেসিলেটে পাঁচ উইকেট নিয়ে বিরল রেকর্ডে নাম লেখালেন হাসানব্যাংক কেলেঙ্কারিতে প্যারাগুয়ের প্রেসিডেন্টের নাম, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্টইরানকে পুরোপুরি ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পেরকালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারঅধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধফিটনেস নিয়ে আনচেলত্তির সঙ্গে আলোচনার কথা জানালেন রাফিনিয়াবিষে বিপন্ন সুন্দরবন, নজরদারিতে ১৩৫ জনসরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিস্তারিত তথ্য ও নিয়মাবলি
বিজ্ঞাপন

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেওয়া হয় এই পারমাণবিক জ্বালানি। বহরটির নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। নিরাপত্তাজনিত কারণে ওই সময়ে সড়কে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও একাধিক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে ঢাকায় পারমাণবিক জ্বালানি আনা হয়। পরবর্তীতে সেসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর করা হয়। চলতি বছরের মধ্যেই রাশিয়া থেকে জ্বালানির আরও কয়েকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে ‘ক্রিটিক্যালিটি’ (পারমাণবিক বিক্রিয়া শুরু) অর্জন করেছে। বর্তমানে ইউনিটটির ‘পাওয়ার স্টার্ট-আপ’ পর্যায়ের কার্যক্রম চলছে। সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হলে খুব শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...