গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নেওয়ায় বিএনপি সরকার গণ-অভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও এভাবে জোরপূর্বক টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

