শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নবীনবরণ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ছড়াল ভিডিও

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
নবীনবরণ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ছড়াল ভিডিও

শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা নিয়ে প্রশ্ন ওঠায় সত্যতা ও সময়কাল যাচাই করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজন ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়।

কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক জানান, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে এসব স্লোগান দেওয়া হয়। তারা ওই সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং নিজেরা স্লোগান শুনেছেন বলেও দাবি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...