সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল রাব্বি (৪১) এবং শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫)।
ওসি রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ ও শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

