মিরপুরে শেষ বিকেলে আবারও একই কাহিনি, বাংলাদেশের কী অবস্থা

উইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙতে পারত ১৪ রানেই। তৃতীয় ওভারের প্রথম বলে হাসানকে কাট করতে যান ক্যাম্পবেল। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়েও বলের নাগাল পাননি নাঈম হাসান। ধারাভাষ্যকক্ষ থেকে আতহার আলী খান বলে উঠলেন, ‘ক্যাচটা অবশ্যই ধরা উচিত ছিল।’ তখন ক্যাম্পবেলের রান ৫। দ্বিতীয়বার যখন তিনি জীবন পান, তখন তাঁর রান ২২। এবার কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন শরীফুল ইসলাম।
খেলাধুলা থেকে আরও পড়ুন

