মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মাকে হত্যার দু’মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলেমিরপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ হলেও কাটেনি আতঙ্কস্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামালচাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানাগণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনেরএমপি আমির হামজার সম্পদের হিসাব নিয়ে অসংগতির অভিযোগ, ইসিতে তদন্তের আবেদননাসীরুদ্দীনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানজমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাইএমপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতারতরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরা
বিজ্ঞাপন

‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

দেড় বছরে বাংলাদেশের হয়ে ১৩ ম্যাচ খেলে ৪ গোল করেছেন হামজা। অ্যাসিস্ট করেছেন এক গোলে। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। এমনকি সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের অনেকের আক্ষেপ, ‘ইশ! হামজা যদি গোলরক্ষক হতেন!’ বিশেষ করে শেষ মুহূর্তে বাংলাদেশ যেভাবে একের পর এক গোল হজম করে হেরে যায়, সেখানে অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলের রক্ষাকর্তা মনে করেন রজনীকান্ত।

হামজার মতো ফাহামিদুল ইসলাম, শমিত সোম, মাহি খানের মতো প্রবাসীরা এসেছেন বাংলাদেশ ফুটবলে। রজনীর মতে তারকা প্রবাসীরা আসার পরও যদি বাংলাদেশ এবার সাফ চ্যাম্পিয়ন না হয়, তাহলে এটা ব্যর্থতার শামিল। বাফুফেতে আজ ২০০৩ সাফজয়ী অধিনায়ক বলেন,

‘অবশ্যই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখি। বিশেষ করে হামজা সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়। আমার মতে সে অনেকটাই স্কিলফুল খেলোয়াড়। অ্যাটাকিংই করতে পারে। রানিং ভালো। আশা করি দলের জন্য অনেক উপকারে আসবে। এখনো যদি এই প্রবাসী খেলোয়াড় এনে যদি ভালো ভালো খেলোয়াড় এনে যদি ফল না আনতে পারি, তাহলে সেটা হবে দুঃখজনক।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...