রোমাঞ্চ জাগিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

দুই মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। ভারতীয় বক্সে বিজয়ে ভার্গিসের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিতে গিয়ে সুর্যবংশীর ফাউলের শিকার হন খাট্টাক। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্পট-কিক থেকে বল পোস্টের অনেক ওপর দিয়ে মারেন শায়েক দোস্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। বলের দখলও কিছুটা বাড়ে তাদের। তবে ভারতের গোলপোস্টে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি তারা। বরং ৫৩ মিনিটে কিপজেনের চিপ অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে না গেলে ব্যবধান আরও বাড়তে পারত।
খেলাধুলা থেকে আরও পড়ুন

