শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইউএস-বাংলায় এয়ারলাইনসে ‘স্টুডেন্ট পাইলট’ পদে নিয়োগ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীরপারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে হত্যাশিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএরবিএনপির রাজনীতিতে চর পড়েছে, তাই জামায়াতের নদীতে এসেছি: মেজর আক্তারুজ্জামানতিন মাসে আসতে পারে ৬ শৈত্যপ্রবাহ, তীব্র হতে পারে ২টিগ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রীশার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধারদীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতারসরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির
বিজ্ঞাপন

হাসানের ছয় উইকেটের পরও সিলেটে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
হাসানের ছয় উইকেটের পরও সিলেটে চাপে বাংলাদেশ

বল হাতে একাই ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের প্রতিরোধে কিছুটা সামলে উঠলেও দ্বিতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয়েছে। ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। হৃদয় ২৯ ও মুশফিকুর ১৯ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। পরপর দুই বলে ১৩৩ রান করা আমির জাঙ্গু ও রোস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন তিনি। পরে জশুয়া বিশপ ও শামার জোসেফকে ফিরিয়ে নিজের উইকেটসংখ্যা ছয়ে নিয়ে যান এই পেসার।

তবে শেষদিকে ক্যারিবীয়দের রান আটকাতে পারেনি বাংলাদেশ। জাস্টিন গ্রিভসের ৫১ রানের পাশাপাশি শেষ উইকেটে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটিতে ৩৫৬ রান তোলে সফরকারীরা। হাসান ৬ উইকেট নেওয়ার পাশাপাশি তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...