লোগো
Advertisement

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার, মামলা ৫৮

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
Advertisement

রাজধানীতে মাদকবিরোধী ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৭৭ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও সংবাদ লোড হচ্ছে...