সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিউসকানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা বাবুলেরশ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করতে হুঁশিয়ারি শ্রমিক শক্তিরবিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টাযুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতায় নিহত ২৪, আহত ৯৪নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরামিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসকআখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল‘বিএনপির রাজনীতিতে পরিবর্তন নেই, শুধু চালক বদলেছে’নাশকতার মামলায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা কারাগারে
বিজ্ঞাপন

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের ভেতর মায়া কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’।

অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আছে কাজী শুভর উপস্থিতিও।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...