মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের রাতে এই সামরিক উত্তেজনার ঘটনা ঘটল। এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে নেমেছে।

হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের মধ্যে সম্ভাব্য নতুন যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক পর্যায়ে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ গতকাল সোমবার ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে দ্রুতই একটি সমঝোতা হতে পারে। তিনি লেখেন, ‘তেলের দাম নাটকীয়ভাবে প্রতি ব্যারেলে প্রায় ১০ ডলার কমেছে, কারণ মানুষ মনে করছে ইরানের সঙ্গে কোনো যুদ্ধ হবে না। ইরান যত দ্রুত সম্ভব একটি সমাধান চায়। এটি খুব শিগগিরই ঘটতে পারে!’

এর আগে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন—মঙ্গলবার নির্বাচনের পরপরই তিনি ইরানে সামরিক হামলার কথা ভাবছেন কি না। জবাবে ট্রাম্প সরাসরি ‘না’ বলেছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, শান্তির জন্য তেহরানের দাবি ও শর্তগুলো মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ‘বল এখন ওয়াশিংটনের কোর্টে’।

তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি রূপরেখা তৈরি রয়েছে। ওয়াশিংটন তাদের শর্তগুলো মানলে—যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া ও শত্রুতা বন্ধ করা—তবে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার চালু করে পুনরায় আলোচনা শুরু করা সম্ভব।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...