বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষকহামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়াএআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি
বিজ্ঞাপন

ইউক্রেনের স্কুলে রাশিয়ার শক্তিশালী বোমা হামলা, নিহত ৪০

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
ইউক্রেনের স্কুলে রাশিয়ার শক্তিশালী বোমা হামলা, নিহত ৪০

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে নয়টি শক্তিশালী বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে এখনও ৩০ জনের বেশি মানুষ আটকে আছেন।

বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গত ২ নভেম্বর জাপোরিঝিয়ার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান হামলা চালানো হয়। দুই দিনের জার্মানি সফর শেষে দেশে ফেরার পর উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেওয়া এক বক্তব্যে এসব তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত, রাশিয়ার এই উন্মত্ত হামলার বিষয়ে বিশ্বজুড়ে খুব সামান্যই প্রতিক্রিয়া দেখা গেছে। অথচ রাশিয়া ইউক্রেন ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে এর আগে যে হাজার হাজার যুদ্ধাপরাধ করেছে, এ হামলাও ঠিক সেগুলোর মতোই জোরালো প্রতিক্রিয়ার দাবি রাখে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘অশুভ শক্তিকে সময়মতো উপযুক্ত জবাব দেওয়া না হলে তা আরও বেপরোয়া হয়ে ওঠে।’ বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...