বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনীনারী সেজে প্রেম-ব্ল্যাকমেইল, প্রেমের অভিনয় করে প্রতারক ধরল পুলিশশিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন জবিউল্লাহরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময়ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারাফের বাড়ল জেট ফুয়েলের দাম
বিজ্ঞাপন

সাংবাদিককে গালাগাল ও হুমকি, পরীমনির বিরুদ্ধে এমআরএর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
সাংবাদিককে গালাগাল ও হুমকি, পরীমনির বিরুদ্ধে এমআরএর প্রতিবাদ

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা বডিগার্ডদের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার ও এমআরএর সদস্য রবিউল ইসলাম রাজুকে প্রকাশ্যে হেনস্তা করেন পরীমনি। ঘটনার ভিডিওতে অভিনেত্রীকে ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল ও হুমকি দিতে দেখা গেছে বলে দাবি করেছে সংগঠনটি।

এ ছাড়া পরীমনির সঙ্গে থাকা বডিগার্ডদের মাধ্যমে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের এভাবে প্রকাশ্যে হেনস্তা, গালাগাল ও হুমকির শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। তিনি আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কিন্তু প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন কিংবা বডিগার্ড দিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এমআরএর সেক্রেটারি আকতারুজ্জামান ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আহত সাংবাদিকদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা ও হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানায়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, গালাগাল ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে এমআরএ আপসহীন।

একজন সাংবাদিকের ওপর হামলাকে পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সব সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...