শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীরপারিবারিক কলহে গৃহবধূকে পিটিয়ে হত্যাশিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএরবিএনপির রাজনীতিতে চর পড়েছে, তাই জামায়াতের নদীতে এসেছি: মেজর আক্তারুজ্জামানতিন মাসে আসতে পারে ৬ শৈত্যপ্রবাহ, তীব্র হতে পারে ২টিগ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রীশার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধারদীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতারসরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমিরহেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ
বিজ্ঞাপন

অভিনয়ের পর এবার পরিচালনায় আসছেন দীপা খন্দকার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
অভিনয়ের পর এবার পরিচালনায় আসছেন দীপা খন্দকার

অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই সময়ে টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েবফিল্ম- বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। অভিনয়ে নিয়মিত থাকলেও এবার ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এই পরিকল্পনার কথা জানান দীপা খন্দকার। অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই পরিচালনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

দীপার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও যুক্ত হবেন তিনি। তবে পরিচালনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন দীপা। সম্প্রতি নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নতুন ধারাবাহিকটিতে অবশ্য শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। সেই চরিত্রে এখন অভিনয় করছেন রোজী সিদ্দিকী। অন্যদিকে, দীপা বর্তমানে যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান তিনি।

এরপর নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুতি নেন দীপা খন্দকার। অল্প সময়ের মধ্যে চরিত্র বুঝে নিয়ে শুটিংয়ে অংশ নেওয়ার এই অভিজ্ঞতাও ছিল তার জন্য ভিন্ন রকম।

২৮ বছরের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন দীপা। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিচালনায় নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন তিনি। নতুন বছরে তার এই পরিকল্পনা বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...