শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের জন্য সাত সদস্যের অভিভাবক পরিষদ পুনর্গঠন গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিভাবক পরিষদের সদস্যরা হলেন, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, গাজী সানাউল্লাহ রাহমানী, আব্দুল মুমিন ও রোকন রাইয়ান। এতে সাবেক সভাপতি মুনীরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি রোকন রাইয়ানকে নতুন করে যুক্ত করা হয়।

ফোরাম সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে বৈঠকে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা উপকমিটির বৈঠকের পর জানা যাবে।

বৈঠক শেষে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্য ও মাসিক আন-নাবার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট লেখক মাকসুদুর রহমানের মৃত্যুতে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...