রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবিপুরো উপজেলায় যমজ দুই বোন পেলেন জিপিএ-৫রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজরোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ডবিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহারসাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলিপিএসসির সদস্য ড. শামীমার শপথআপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরেস্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: ড. জাকির
বিজ্ঞাপন

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’–এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’–এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

আইনি ব্যতিক্রম না থাকায় আপত্তি

সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত আগস্টে সরকারের সঙ্গে বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আইনটি সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত রাখবে। তবে ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো সাংবাদিকদের জন্য সুস্পষ্ট লিখিত ব্যতিক্রম না থাকায় তারা উদ্বিগ্ন। প্রকাশকেরা আইনটির অধিকাংশ বিতর্কিত বিধান বাতিলের দাবি জানিয়েছেন। এসব বিধান ২০২৭ সালের মে মাস থেকে কার্যকর হওয়ার কথা।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা কমে যাওয়ার অভিযোগ করে আসছেন সমালোচকেরা। তাঁদের দাবি, দেশটির মূলধারার অনেক সংবাদমাধ্যম সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে পর্যালোচনা ও সমালোচনা করছে না। তবে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান করে।

আইনটির বিরুদ্ধে এর আগে বাক্স্বাধীনতার অধিকারকর্মী ও কয়েকটি ছোট সংবাদমাধ্যম আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল। মঙ্গলবারের শুনানির পর সুপ্রিম কোর্ট আগামী মাসে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...