রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহার

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপি মুখে যা বলে কাজ তার বিপরীতটা করে। নির্বাচনের আগে তাঁরা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তাঁরা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে। তাঁরা মনে করে জনগণ বোকা। কিন্তু জনগণ সবই বুঝে।

আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায় হবে না।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে কেবলমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...