ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভাঙার পথে ভোটার উপস্থিতি

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান ড্যান লিভনে জানিয়েছেন, ১৯৭৩ সালের পর দেশটিতে আর কখনো এত বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি। এখন পর্যন্ত মোট ৪০ লাখ ৮৫ হাজার ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যান্য সাধারণ ভোটারের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত সেনাসদস্যদের ভোটের হার দাঁড়িয়েছে ৪৮ শতাংশে, যা ২০২২ সালের একই সময়ের ৪৪.৪ শতাংশের চেয়ে বেশি।
ভোটার উপস্থিতির এই ঊর্ধ্বগতি ক্ষমতাসীন দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর ওপরও বড় প্রভাব ফেলতে পারে। কারণ, নেসেটে আসন পেতে একটি দলকে কমপক্ষে ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। ভোটার উপস্থিতি বেশি হওয়ায় এই ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে দলগুলোকে আগের তুলনায় আরও বেশি ভোট পেতে হবে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

