দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

ওই বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে রাজনাথ সিং করে বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনো দ্বিমুখী নীতি রাখা চলবে না। যারা সন্ত্রাসীদের অর্থায়ন, সাহায্য কিংবা নিরাপদ আশ্রয় দেয়, তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। সন্ত্রাসবাদের পুরো ইকোসিস্টেমকে যৌথভাবে ও শক্ত হাতে নির্মূল করতে হবে।
বর্তমানে এসসিওর আবর্তনশীল সভাপতিত্ব ও বহুপক্ষীয় কাঠামোর আওতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ পদে রয়েছে। গত ১ সেপ্টেম্বর কিরগিজস্তানের রাজধানী বিশেশক সম্মেলনের পর ২০২৬-২৭ মেয়াদের জন্য ‘এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেট’-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে পাকিস্তান।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

