ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে

ইরানকে ঘিরে সামরিক তৎপরতার ইঙ্গিত
বুধবার ভোরে জেরুজালেমে নিজ দল লিকুদের কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু একটি ‘শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনার ইঙ্গিত দেন।
নেতানিয়াহু বলেন, ইরানের অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার ক্ষেত্রে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তবে অন্য কোনো উদ্দেশ্য যেন এ লক্ষ্য থেকে তাঁদের বিচ্যুত না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
ট্রাম্পও নির্বাচনে নেতানিয়াহুর সমর্থনে প্রচার চালিয়েছিলেন। তাঁর দাবি, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোয় নির্বাচনে তিনি উপকৃত হয়েছেন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

