কাছাকাছি জলসীমায় চীনের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, তাইওয়ানের উদ্বেগ

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও কখনো নাকচ করেনি চীন। তবে দেশটির দাবি, তারা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণকেই অগ্রাধিকার দেয়। বিশ্লেষকদের মতে, তাইওয়ানের আশপাশে চীনের নিয়মিত সামরিক মহড়া স্বাভাবিক প্রশিক্ষণ নাকি সম্ভাব্য হামলার প্রস্তুতি, তা নির্ধারণ কষ্টসাধ্য।
এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক দিন আগে চীনের তিনটি যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের একটি জাহাজ কিউশু দ্বীপের কাছে ওসুমি প্রণালি অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লিয়াওনিংয়ের কার্যক্রম ছিল নিয়মিত প্রশিক্ষণের অংশ এবং তা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়নি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

