সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘ভালো সিদ্ধান্ত’ বলছেন সবাই, বাসা ছাড়তে সময় না দেওয়ায় ক্ষোভশ্রমিকদের রাস্তায় নামাতে মিথ্যা প্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: রিজভীশিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগচৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তাররক্তদাতা না পেয়ে দিশেহারা স্বজন, মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন চিকিৎসকবাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তানবিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত: চিফ হুইপচুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানাযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজে তিন যুবকযারা এখন সহিংস আন্দোলন করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

কনরাড বলেন, ‘আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখান থেকে ভালো দিকগুলো গ্রহণ করা, কোথায় আরও উন্নতি করা যায় তা খুঁজে বের করা এবং কয়েক সপ্তাহ পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুত করে রাখা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই সাফল্যেই সন্তুষ্ট থাকতে চান না কনরাড। তাঁর বিশ্বাস, দলের আরও উন্নতির সুযোগ রয়েছে, ‘আমার এখনো মনে হয়, এক বা দুটি জায়গায় উন্নতি করলে আমরা নিজেদের সেরা রূপে পৌঁছাতে পারব। কয়েক দিন আগেও ভাবিনি, আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তবে একই সঙ্গে আমি অবাকও নই। কারণ, এই দলটির অসাধারণ কিছু করার সামর্থ্য আছে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সেরা একাদশ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চান কনরাড। প্রতিটি টেস্ট ও সিরিজের জন্য উপযুক্ত সমন্বয় খুঁজে বের করতে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। গত বছর লর্ডসে দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে অবদান রাখা ক্রিকেটারদের নিয়েও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কোচকে।

এই প্রসঙ্গে কনরাড বলেন, ‘আমরা সেরা ১১ জনকে বাসে তুলছি। এখন শুধু তাদের জন্য সঠিক আসনগুলো খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন খেলোয়াড়কে অনেক সময় পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়।’

অস্ট্রেলিয়া সিরিজে মার্কেস অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটজকের মতো নতুন মুখদের সুযোগ দিয়েছেন কনরাড। অ্যাকারম্যানের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। তরুণ এই ক্রিকেটারের স্বাভাবিক খেলার ধরনেও কোনো পরিবর্তন আনতে চান না দক্ষিণ আফ্রিকার কোচ।

কনরাড বলেন, ‘আমরা সেরা ১১ জনকে বাসে তুলছি। এখন শুধু তাদের জন্য সঠিক আসনগুলো খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন খেলোয়াড়কে অনেক সময় পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...