সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢলএমপিওভুক্ত কলেজে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলশিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামির মুক্তির দাবিতে মানববন্ধনঅর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদেরঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধনক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধকুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
বিজ্ঞাপন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, রাতেই আঘাত হানার শঙ্কা যেখানে

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, রাতেই আঘাত হানার শঙ্কা যেখানে

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২ নভেম্বর) রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। একই সময়ে কক্সবাজার থেকে ১ হাজার ৪০০, মোংলা থেকে ১ হাজার ২৭৫ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এটি।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়াসহ এই গতি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশের সাগরও উত্তাল থেকে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...