শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকাশরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশমিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দশক পর টেস্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকাভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীনিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসিতাহসিফ হত্যা মামলায় পাঁচ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশশিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যাস্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী
বিজ্ঞাপন

সাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
সাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আবারও বিয়ে করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন এই রাজনীতিক।

নিজের পোস্টে বিয়ের সাজে কনে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ওমর আবদুল্লাহ। নিধি রাজদানকে ট্যাগ করে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রার সূচনা হলো।’

বিয়ের এক দিন পর অনুসারীদের সঙ্গে এ খবর ভাগ করে নেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে ওমর আবদুল্লাহকে তার স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবিচ্ছেদের অনুমতি দেন ভারতের সুপ্রিম কোর্ট। গত ৩১ জুলাই আদালত জানান, উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদে রাজি হওয়ায় তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর করা হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...